Skip to content
Dhaka28°C
YouTubeFollow

সাব্বিরকে সুখবর দিলেন বিসিবির নির্বাচক

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টিতে দারুণ পারফর্ম করেছেন সাব্বির রহমান। ৭ ম্যাচে ৬ ইনিংস খেলে দুই ফিফটিসহ করেছেন ১৮৪ রান। এমন পারফর্ম্যান্সের পর তিনি জাতীয় দলের বিবেচনায় আছেন কিনা, সে প্রশ্ন ধেয়ে গিয়েছিল প্রধান নির্বাচকের কাছে।

বিসিবির নির্বাচক

জবাবে হাবিবুল বাশার বলেছেন, সাব্বিরকে নিয়ে আমরা চিন্তাভাবনা করেছি। টি-টোয়েন্টি ফরম্যাটে টপ এন্ডে ভালো ব্যাটিং করেছেন। সাব্বিরের সুযোগটা এখনো আসেনি।

তিনি আরও বলেন, সামনে আমাদের অনেক খেলা আছে, পরিকল্পনায় সে আছে। ও অনেকদিন পর দলে কামব্যাক করেছে। ভবিষ্যতে কী হবে দেখা যাক।

জাতীয় দলে ফিরতে হলে কী করতে হবে তাকে, সেটাও বাতলে দিয়েছেন হাবিবুল। তিনি বলেছেন, সাব্বিরকে বসিয়ে না রেখে লম্বা সময়ের পরিকল্পনা করে তাকে ‘এ’ দলের টুর্নামেন্টে সুযোগ দেওয়া। সাব্বিরের সক্ষমতা আছে। সে প্রমাণ করতে পারবে নিজেকে। কন্ডিশন অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সাব্বির সবশেষ জাতীয় দলে খেলেছেন সেই ২০২২ সালে। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি ৩৫ বয়সী অলরাউন্ডারের। নির্বাচক হাবিবুল বাশারের এমন মন্তব্যের পর হয়তো সে অপেক্ষা শেষ হতে যাচ্ছে।