Skip to content
Dhaka28°C
YouTubeFollow

হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে

হোয়াটসঅ্যাপ মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ। এই মাধ্যমটির মাধ্যমে খুব সহজেই তথ্য আদান-প্রদান করা যায়। অডিও ও ভিডিও কলের কারণে এটি বেশি জনপ্রিয়। তবে এবার নতুন ফিচার যুক্ত করলো হোয়াটসঅ্যাপ । এখন থেকে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদেরকের অডিও-ভিডিও কলে যুক্ত হওয়া যাবে।

whatsapp

নতুন এ সুবিধা চালু হলে ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল বা অ্যাকাউন্ট না থাকলেও ওয়েব ব্রাউজারের একটি লিংকের মাধ্যমে কলে অংশ নেয়া যাবে। বর্তমানে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকা ব্যক্তিদের টেক্সট কথোপকথনে যুক্ত হওয়ার জন্য ‘গেস্ট চ্যাট’ সুবিধা রয়েছে। একই পদ্ধতিতে নতুন কল সুবিধাটি তৈরি করা হচ্ছে।

এ সুবিধা ব্যবহার করতে হোয়াটসঅ্যাপের ‘কলস’ ট্যাব থেকে কলের লিংক তৈরি করে তা বার্তা, ই-মেইল বা অন্য মাধ্যমে পাঠাতে হবে। প্রাপক লিংকে প্রবেশ করলেই ওয়েব ব্রাউজারে হোয়াটসঅ্যাপ ওয়েবের কলের পর্দা চালু হবে এবং সেখান থেকে কলে যুক্ত হওয়া যাবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

কল চলাকালে নতুন অংশগ্রহণকারী যুক্ত বা কাউকে বাদ দেওয়া যাবে। অতিথিদের কলেও প্রচলিত এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে সুবিধাটি নিয়ে এখনও কাজ চলছে। সবার জন্য কবে চালু হবে, তা জানায়নি হোয়াটসঅ্যাপ।

সূত্র: নিউজ১৮